গাজীপুরের কালীগঞ্জে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি স্থাপন, নারী ও শিশুদের নিরাপদ যাতায়াত, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।