ময়মনসিংহে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
"সুস্থ দেহ,সুস্থ মন" এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পদ্ম- অঞ্চল ময়মনসিংহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ এর আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন খেলাধূলা ও সাঁতার প্রতিযোগিতা -২০২৬ ময়মনসিংহ সুইমিং পুলে ৪ অক্টোবর রোববার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।

সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।