প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:১৫ পি.এম
আইডিইএ প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

আইডিইএ- এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন,ইন্টারন্যাশনাল আইডিইএ- এর একটি প্রতিনিধি দল।
সংস্থাটির প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল এডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছে জামায়াত। এছাড়া নির্বাচনে পোস্টাল ব্যালটের জটিলতা ও ভেরিফিকেশনের সমস্যা, সার্ভার ডাউন হওয়ার কারণে প্রবাসীদের নিবন্ধন করতে না পারার মতো সমস্যাগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিছু মিডিয়ার একপেশে ভূমিকার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ হয়, সেজন্য উভয় পক্ষ বেশকিছু বিষয়ে একমত হয়েছেন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.