বান্দরবানের লামায় উপজেলা ফাইতং ইউনিয়ন ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে।

চাকরি লঙ্ঘন করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করা সহ অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পত্র জমা পড়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক প্রতিবেদক'কে বলেন, ‘আমি অভিযোগের বিষয়ে কিছু জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়, এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।’

লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিঠু চট্টোপাধ্যায় জানান, প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে গত কয়েকদিনে তিনটি অভিযোগ জমা পড়েছে। আগামী ৭ অক্টোবর তাকে তদন্তের জন্য ডাকা হয়েছে।