সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামের ৩ বছর বয়সী এক ফুটফুটে শিশুর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের পুত্র।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মহান্দী গ্রামে বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে ওই শিশুর করুণ মৃত্যু হয়।
নিহতের স্বজন মেজবার রহমান জানান, শিশু রাফসানের পিতা শেখ রাশেদ হোসেন কাজের সুবাদে প্রায় ২ বছর যাবত সৌদি আরবে থাকেন। এক ছেলে ও এক মেয়ে মধ্যে রাফসান ছোট। রবিবার দুপুরে অসাবধানবশতঃ বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে যায়। পরে তার চাচা আলাউদ্দীন শেখ শিশু রাফসানের মরদেহ ভাঁসতে দেখে তাকে ্টুদ্ধার করে।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ফুটফুটে শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যার পর শিশু রাফসানের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।