পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহীতে যৌথ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টায় রাজশাহী সদর হাসপাতাল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর হাসপাতাল মোড় অতিক্রম করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব মোঃ ইমদাদুল হক লিমন।

এ ছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, মোঃ মাইনুল ইসলাম মিন্টু, সালাউদ্দিন বিপ্লব, মোঃ মাসুদুল হক মৃধা মোমিন (দপ্তরে সংযুক্ত যুগ্ম আহ্বায়ক), মো. আখতারুল হাসান অপু, সোহেল রানা, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারোয়ার পারভেজ রকি ও নাফিজ ইমতিয়াজ ড্যানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম শিপলু, সাঈদ আলী, তুহিন সরকার, অভি আহমেদ এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজও কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালেদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও মো. সাফায়াত হোসেন মান্নাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল, ৮টি থানার স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।