ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ আউরা বাইপাস এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. জাকির (৩৩) এবং উত্তর আউরা গ্রামের মো. নান্নু হাওলাদারের ছেলে মো. তরিকুল তাজ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ও এসআই মোহন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ আউরা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় জাকির ও তরিকুলকে গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুজন কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।