
ফকিরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল
বাগেরহাটের ফকিরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্রাহক ফোরাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফকিরহাট বাজারের কাঠালতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর গ্রাহক এম আব্দুল্লাহ, আব্বাস আলী, মো: শাহআলম,হাফেজ আব্দুস সামাদ, ইমরান হুসাইন,ডাঃ এনামুল হক, জাহাঙ্গির হোসেন, হাফিজুর রহমান, বাচ্চু শেখ, লাদেন শেখ, মো: আইয়ুব আলী, মো: আব্দুল্লাহ, ওমর ফারুক, আবুল হোসেন, এমডি রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যানের অপসারণ ও অপেশাদার ব্যর্থ, ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান পদত্যাগ অপসারণ করতে হবে। এছাড়াও স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। #