ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৫ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন খান (৪৩) ও মো. ছালাম হাওলাদার (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোতালেব খানের ছেলে মো. আল আমিন খান এবং একই এলাকার বাদশা হাওলাদারের ছেলে মো. ছালাম হাওলাদার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহনের নেতৃত্বে আওরাবুনিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওই দুজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-১৭) দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।