বান্দরবানের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (ডিপিএইচই) বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (ডিপিএইচই) বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসময় কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের পাশাপাশি কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে এ অভিযান চালায়।

অভিযানকালে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথিপত্র যাচাই করেন দুদকের কর্মকর্তারা। এসময় প্রকল্পের ফাইল, দরপত্র সংক্রান্ত কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা করা হয়।
এরপর প্রকল্পগুলোর অনিয়মের অভিযোগ যাচাই করতে দুদকের দল কুহালং ইউনিয়নের বাকীছড়া