গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আশরাফ ফারুকী ঢাকা- খুলনা মহাসড়ক পোনা বাসস্ট্যান্ড নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক পাঁচটার দিকে কাশিয়ানীতে দ্বীনি আলোচনা শেষে আরেকটি আলোচনায় অংশগ্রহণের উদ্দেশ্যে মোটর সাইকেলে রওনা হয়ে পোনা বাসস্ট্যান্ড বিশ্বরোডে উঠতেই ঢাকাগামী একটি পরিবহনের ধাক্কায় মর্মান্তিকভাবে চোয়াল ফেটে নাক ও মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হয়। উদ্ধারকারীরা তাৎক্ষনিক কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করে ।

আত্মীয়-স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পরে সেখানে চিকিৎসা চলতেই ৫ মিনিটের মধ্যে রাত ৯ টার দিকে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৫৫) বছর।

আশরাফ ফারুকী বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলার রুকন ছিলেন, উপজেলা কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ছিলেন। সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভার
প্রাপ্ত সুপার ছিলেন। তাহার বাড়ি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের। মৃত্যু কালে তিনি স্ত্রী ২ পুত্র,২ কন্যা সন্তান রেখে গেছেন।