বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি ।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মহোদয় উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মাননীয় প্রতিমন্ত্রী ও বিএমপি কমিশনার মহোদয় বন্দর থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রম ও বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।