ময়মনসিংহের মিন্টু কলেজে বৃ্ক্ষরোপন কর্মসূচীর উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি
রবিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর মনসুর (মিন্টু)মেমোরিয়াল কলেজ এর আয়োজনে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী উদযাপন বিতরণ ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে প্রাতিষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ময়মনসিংহ -৪ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের প্রভাষক পূর্ণ লক্ষী দেবনাথ ও প্রভাষক আজহারুল হক ফাহিম।

বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন। কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে নানান চড়াই উৎরাই পেরিয়ে কলেজটি বর্তমান অবস্থানে উন্নীত হয়েছে। কলেজে ৭ টি বিষয়ে অনার্স পড়ানো হচ্ছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ২১০০ জন শিক্ষার্থী ও অনার্সে ২৮০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।