ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর আয়োজনে "বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ্দোহা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি" এই শ্লোগান ধারণ করে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরষ্কার বিতরণী ও দোয়া মাহফিল আজ বেলা প্রতিষ্ঠানের হলরুমে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা পুরষ্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলা উদ্দিন। অনষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শাহীন তাজ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।প্রতিযেগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।