শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বাল্যবিয়ে বন্ধ করি , শিশুর জীবন সুন্দর করি প্রতিবাক্যকে সামনে রেখে ২৩ শে আগষ্ট ( রবিবার) দুপুর ১২ টায় একশনএইড বাংলাদেশ , এলআরপি-৫৪ এর আয়োজনে শ্যামনগর উপজেলার ভেটখালী এ, করিম মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী /ছাত্রীদের উপস্থিতিতে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মো. ফারুকুজ্জামান, প্রোগ্রাম অফিসার একশনএইড, এলআরপি-৫৪, জেবুন নেছা, গৌরব কান্তি বর্মন , কমিউনিটি মবিলাইজার।