বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের পশ্চিম জিরাইল গ্রাম যেন দিন দিন চুরির আতঙ্কে পরিণত হচ্ছে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে।
গত ১৫/৮/২০২৬, শনিবার, ১নং ওয়ার্ডের মোসলেম হাওলাদার বাড়ির (বিলের বাড়ি) দুটি ঘরে চুরির ঘটনা ঘটে।
এরপর ২১/৮/২০২৬, শুক্রবার দিবাগত রাতে, পশ্চিম জিরাইল এলাকায় আরও কয়েকটি চুরির ঘটনা ঘটে—

১. রনি হাওলাদার বাড়িতে মেইন গেটের তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে।
২. জিরাইল মহিলা মাদ্রাসার পেছনে মুজাম্মেল হাওলাদারের ঘরে গভীর রাতে চোর প্রবেশ করে মূল্যবান মালামাল, টাকা ও একটি বাটন মোবাইল নিয়ে যায়।
৩. পশ্চিম জিরাইল খান বাড়ির সুমন খানের ঘরে প্রবেশ করে মালামাল চুরি ও ভাঙচুর করা হয়।
একের পর এক এমন ঘটনায় পশ্চিম জিরাইলসহ দুর্গাপাশা ইউনিয়নের সাধারণ মানুষ চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।