মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ ,এসএসসি -২০২৬ এর পরীক্ষার ফলাফল সংবাদ সন্মেলন করে আজ সকাল ১০ টায় প্রকাশ করা হয়েছে।গড় পাশের হার ৫৭.৩৯%।জিপিএ - ৫ পেয়েছে ৫৭০০জন।ফলাফল ঘোষনা করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ এনামূল হক ।
এসময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ শাহাূত উল্লাহ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলামসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা ১০ টি, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ টি।ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা ৬২ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা ১০ টি, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ টি।ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে নেত্রকোনা ৬০ দশমিক ৪৯ শতাংশ,ময়মনসিংহ ৫৭ দশমিক ৮০ শতাংশ,জামালপুর ৫৫ দশমিক ৬০ শতাংশ ও শেরপুর ৫৫ দশমিক ৪১ শতাংশ ।
মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৬১৩ জন।