ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র:) সপ্তাহ ব্যপী বার্ষিক ওরশ মোবারক আগামী ১০ আগষ্ট থেকে শুরু হবে।
উরশ উদযাপন উপলক্ষে শনিবার সকালে পৌর শহরের খরমপুরে সংবাদ সম্মেলন করেছে মাজার শরীফ পরিচালনা কমিটি। মাজার মার্কেট কাম রেস্ট হাউজের দুতলায় ভিআইপি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও প্রচার কার্য পরিচালনা উপ কমিটির আহবায়ক ও কমিটির সদস্য কাজী শরীফ খাদেম।

কমিটির সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যপী ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশ্বের সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
ওরশ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে খড়মপুর মাজারে লাখ লাখ ভক্ত মেহমানের সমাগম হয়ে থাকে। উরশ শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি খাদেম স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। ৩৮ সিসি টিভি ক্যামেরা দ্বারা মাজার শরীফ এলাকা সার্বক্ষনিক মনিটরিং করা হবে।

মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, ওরশ চলাকালীন সময়ে মাজার শরীফ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তিন শতাধিক পুলিশ, দুই প্লাটুন ব্যাটালিয়ন আনসার নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি, নৌ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়াও সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ওরশ উদযাপন করতে পারবো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কফিন উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার সেকেন্ড অফিসার মোঃ জাহেদুল কাদের, মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, তাকদীর খান খাদেম, কামরুল হাসান খাদেম, কাজী রুপম খাদেম।
সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।