গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও পৌর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী লুৎফর রহমান শেখ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৮ বছর) তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তী সময়ে সমাজের প্রতি তাঁর ভূমিকা চীর স্মরণীয় হয়ে থাকবে।