বান্দরবানের লামা উপজেলার ২ নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বলিয়ারচর বাজারে হঠাৎ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই গ্যাস দেখতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমেছে বাজারে। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
বান্দরবানের লামা উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিয়ারচর বাজারে টিউবওয়েল কিংবা গভীর অগভীর নলকূপ স্থাপন বা খননকাজ করতে গিয়ে হঠাৎ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
[video width="474" height="850" mp4="https://khulnatimes24.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Video-2026-08-04-at-9.42.14-PM.mp4"][/video]
মাটি ফুঁড়ে অস্বাভাবিকভাবে গ্যাস বের হতে দেখে স্থানীয়রা সেখানে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেন, যাতে অনায়াসেই তীব্র নীল শিখা জ্বলতে দেখা যায়। এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ভিড় জমিয়েছেন শত শত উৎসুক জনতা।

দেশজুড়ে জ্বালানি ও গ্যাসের চরম সংকটের সময়ে নিজস্ব প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি খবর বলে মনে করছেন স্থানীয়রা। উক্ত স্থানটি দ্রুত সুরক্ষিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল কর্তৃক জরুরি সরেজমিন পরিদর্শন এবং গ্যাস মজুতের প্রকৃত পরিমাণ যাচাইয়ের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।