রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে রবিবার সকালে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এরআগে তিনি সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন এবং বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বিভাগীয় ও জেলা প্রশাসন ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।