বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা
শুক্রবার, ৩১ জুলাই বাগেরহাট জেলা আইনজীবী সমিতি - ২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এস. এম. মাহাবুব মোর্শেদ লালন-কে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি আব্দুল্লাহ বনি, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মোহাম্মদ শরিফুল ইসলাম জুয়েল, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে রেড ক্রিসেন্ট পরিবারের সদস্যদের নির্বাচিত হওয়া পুরো ইউনিটের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আগের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস. এম. মাহাবুব মোর্শেদ লালন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জানানো শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা ভবিষ্যতেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।