বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ
"কৃষি দিয়ে গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ"
এই প্রতিপাদ্য কে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক বাঁচাও আন্দোলনের কর্মসূচি হিসেবে সারাদেশে শুরু হয়েছে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করে তাদেরকে প্রদান করা হবে স্মার্ট কৃষক কার্ড।
এই কার্ডধারীরা কৃষি খাতে পাবেন ১০ ধরনের সরকারি সহযোগিতা।
তারই ধারাবাহিকতার অংশ হিসাবে শুরু হয়েছে বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের একটি ব্লকে অর্থাৎ জনসংখ্যা অনুযায়ী দুটি বা তিনটি ওয়ার্ড মিলে একটি ব্লক নির্বাচন করে প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ ডিজিটাল বা অনলাইন "কৃষক কার্ড অ্যাপ" এর মাধ্যমে তালিকা ভুক্ত করা।
প্রথম ধাপের তথ্য সংগ্রহের কাজ অন্যান্য জেলার ন্যায় বাগেরহাট জেলার ৮টি উপজেলায় শুরু হয়েছে।
ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে গত ১৬ই জুলাই থেকে শুরু হয়েছে এই তথ্য ও তালিকা ভুক্তির কার্যক্রম, যা চলবে আগামী পাঁচই আগস্ট ২৬ পর্যন্ত।
এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায় এই তালিকা করা হবে।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর নিজস্ব জনবলের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এতে মাঠ পর্যায়ে কাজ করছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগন।
তথ্য সংগ্রহকারী ও এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে -এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ এবং তালিকা করলে অনিয়ম ও দুর্নীতি করে প্রকৃত কৃষক নন এমন কেউ বা একই পরিবারের একাধিক ব্যক্তি অথবা একই ব্যক্তি একাধিক এলাকায় তালিকাভুক্ত হতে পারবেন না।
@ ডিজিটাল অনলাইন এপসের মাধ্যমে এন আই ডি ভেরিফাই করে এবং জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাদের সঠিক তদারকির মাধ্যমে প্রকৃত চাষীদের তালিকাভুক্ত করে স্মার্ট কৃষি কার্ড বিতরণের মাধ্যমে প্রকৃত কৃষকরা যদি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারেন তাহলে এদেশের কৃষিতে বিপ্লব ঘটালো সম্ভব।
সেই সাথে বিগত সরকারের আমলের তালিকাভুক্ত ভুয়া কৃষকদের তালিকা থেকে বাদ দিলে অপচয়ের হাত থেকে বেঁচে যাবে সরকারের কোটি কোটি টাকা।।