ময়মনসিংহে পর্যটন শিল্পের বিকাশ ও জয়নুল আবেদিন পার্কের উন্নয়ন নিয়ে আলোচনা সভা
ময়মনসিংহ জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,মসিকের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন,পুলিশ সুপার কামরুল হাসান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বক্তাগণ নগরীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ককে আরও আকর্ষণীয় ও পর্যটন বান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জেলার পর্যটন খাতকে এগিয়ে নিতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।