ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দূর্ঘটনাস্থল পরিদর্শন
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ৩০ জুন মঙ্গলবার দুপুরে নগরীর গোলপুকুরপাড় এলাকায় ১৮ তলা বিশিষ্ট মৈত্রী টাওয়ারের পাশে ভাঙ্গারী দোকানে পরিত্যক্ত বিষাক্ত গ্যাস সিলিন্ডার লিক্যাজ হয়ে সংঘটিত মারাত্মক দূর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থলে পৌঁছে তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তিনি দ্রুত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উল্লেখ্য গত সোমবার রাতে বিষাক্ত গ্যাস লিক্যাজের কারণে মর্মান্তিক দূঘটনায় ৩৯ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।