মোরেলগঞ্জে কৃষকদের মাঝে সাড়ে ৫ হাজার চারা বিতরণ
বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৬০০ গাছের চারা, আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সোমবার (২৯ জুন) বেলা ১২টার দিকে এসব কৃষি উপকরণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার ও আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার এসময় উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা বলেন, ৩ হাজার ২২০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৬০০ গাছের চারা, সাড়ে ৬ টন আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি ও ১৩ টন এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।