গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় প্রায় ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় পৌরসভার সভাকক্ষে কোটালীপাড়া পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এই বাজেট উপস্থাপন করেন।

এসময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,টিএলসিসি সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
২০২৬-২০২৭ অর্থবছরের এ বাজেটে রাজস্ব খাতে ৫,৭৫,৫৫,০০০.০০ টাকা এবং উন্নয়ন খাতে ৯৫,৯২,০৪,০০০.০০ টাকা সর্বমোট পরিমাণ দাঁড়িয়েছে ১০১,৬৭,৫৯,০০০.০০ টাকা।