বাগেরহাট জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা আজ মঙ্গলবার সকাল ১১টায় বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি বাস্তবায়ন করে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: সাদেকুল ইসলাম, বিভাগীয় শ্রম অধিদপ্তরের খুলনার সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাগেরহাট এর প্রতিনিধি, সুশীলন, বাগেরহাট শাখার প্রতিনিধি, বাগেরহাট ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি প্রমুখ বক্তৃতা করেন।

সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত সভা আয়োজন, বাগেরহাট জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার ওপরে গুরুত্বারোপ করা হয়।