প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ৬:৩৭ পি.এম
ছাত্রশিবিরের মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা শাখার সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির–২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা শাখার সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান মনির ও টাঙ্গাইল জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের যৌথ পরিচালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ ও রাজিবুর রহমান পলাশ।
দুই দিনব্যাপী শিক্ষাশিবিরে কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মুহাম্মদ মণ্ডল, সাবেক কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক নাজমুস সোয়াদ রফি এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমানসহ শাখা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.