ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকজনুজ জামান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম,
আবাসিক মেডিকেল অফিসার ডা: সরদার তানভীর মাহমুদ অনিক,
ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মহিতোষ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন সহ অন্যান্যরা। এসময় বিভিন্ন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। #