নোয়াখালীর কবিরহাটে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু রঞ্জন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার প্রোগ্রাম অফিসার মোঃ মিজানুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামান বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন, সদস্য বিবি কুলছুম এবং কবিরহাট শাখার উপ-ব্যবস্থাপক মানিক চন্দ্র দাস। এছাড়াও সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক।
সভায় গত বছরের আর্থিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছে।