প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৩:২৪ পি.এম
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান : মিয়া গোলাম পরওয়ার
অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজ ৮ এপ্রিল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
প্রদত্ত বিবৃতি তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায়কে বিএনপি সরকার বাস্তবায়ন না করে টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়া ৭০ শতাংশ নাগরিকের মতামত বাস্তবায়ন করতে বাংলাদেশ জাামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর। এজন্য দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে ভূমিকা রাখবে ১১ দলীয় ঐক্য।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের অবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষে নেয়নি, ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করে নাগরিক অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যসহ সংগঠনের সকল স্তরের জনশক্তি এবং দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সারা দেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ

১১ এপ্রিল দেশের সকল মহানগরী পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি

১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি

১৩ এপ্রিল ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.