ফরিদপুরের মধুখালীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে তায়েব শেখ (৪) ও তাহমিদ শেখ (৪) নামের দুই জমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার ভূষণা লক্ষণদিয়ার আকাশ শেখের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন ভূষণা লক্ষণদিয়া রেল ক্রসিং এলাকায় অতিক্রম করার সময় শিশু দুটি অসাবধানতা বশত রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুই সহোদরের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানকে হারিয়ে মা- বাবা পাগল প্রায়।