পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নিয়ম উপেক্ষা করে জ্বালানী তেল সরবরাহের চেষ্টাকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানী তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পৌরশহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে একটি কার্গো থেকে এ জ্বালানী তেল উদ্ধার করা হয়।
এরমধ্যে ১৫ টি ব্যারেলে তিন হাজার লিটার পেট্রোল এবং ১৬ টি ব্যারেলে তিন হাজার ২০০ লিটার ডিজেল ছিল বলে জানা গেছে।
এসময় ভ্রাম্যমান আদালত বিসমিল্লাহ্ ফিলিংস ষ্টেশনের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।