কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমিকের বাড়ীতে অনশণ করেছে অন্তঃসত্ত্বা এক নারী।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ইউনিয়নের কাসেম বাজার সংলগ্ন সাইদুল ইসলামের বাড়ীতে স্ত্রীর স্বীকৃতি পেতে অনশণ করে।
সাইদুল ইসলাম মুসরুত নাখেন্দা গ্রামের বাসিন্দা নুর ইসলাম ওরফে নুর অসুলের পুত্র।
স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে থাকা নারী পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের সাগরপার গ্রামের বাসিন্দা মোক্তার আলীর মেয়ে হালিমা খাতুন।
সাইদুলের পরিবারের দাবি তাদের বিয়ের নেই কাবিননামা নেই টাকা পয়সা লেনদেনের সাক্ষী।