বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয় নেত্রকোণায়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা পরিষদ প্রশাসক নূরুজ্জামান নুরু, জেলা প্রশাসক খন্দকার মশফিকুর রহমান এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম।
সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন ছিল নেত্রকোণা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে।
জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষীসহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, শিশু-কিশোর সংগঠন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে এক গর্বিত মিলনমেলা।
শৃঙ্খলাবদ্ধ মার্চপাস্ট, দৃষ্টিনন্দন শরীরচর্চা ও ডিসপ্লে আর দেশাত্মবোধক আবহ—সব মিলিয়ে পুরো আয়োজন যেন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করার এক অনন্য দৃশ্যপট তৈরি করে।