মোহনগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে ২৫ মার্চ গণহত্যার দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাল্টিপারপাস হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক মো : গোলাম এরশাদুর রহমান, জেলা মুক্তিযুদ্ধা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী হীরা, মহিলা কলেজের অর্ধ্যক্ষ মুখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুনা আলম,
শিক্ষক শাহজাহান আলম বিপ্লব, জমিয়তের উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, বনিক সমিতির শ্যামল মোল্লা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু অমল চন্দ্র সরকার।