মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা মাল্টি পারপাস হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন, , উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক মো : গোলাম এরশাদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ , উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মম তালুকদার, সাবা প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, মোহনগঞ্জ মহিলা কলেজ, শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক কাজী রফিকুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান, সহ বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থী বৃন্দ।