প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৭:২৪ পি.এম
নাটোর জেলার বিভিন্ন স্থানে নিত্যপন্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও জ্বালানী তেলের মজুদ পর্যবেক্ষনের জন্য অভিযান পরিচালিত

সরকারি নির্দেশনা মোতাবেক নাটোর জেলা প্রশাসকের নির্দেশে রমজান উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নিত্যপন্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও জ্বালানী তেলের মজুদ পর্যবেক্ষনের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
৯ মার্চ ২০২৬ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারি নির্দেশনা মোতাবেক ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিত করতে নাটোর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় নলডাঙা উপজেলায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় জরিমানা করা হয়।
চলমান পরিস্থিতিতে কেউ যেন জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.