পঞ্চগড়ের এক স্বেচ্ছাসেবক দলের নেতার আবেদন—দিনমজুর কর্মীর ত্যাগের মূল্যায়ন চান।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক ইউনিটের দায়িত্বশীল নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠির মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই খোলা চিঠিতে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় অনেক ত্যাগী কর্মী এখনো অবহেলিত অবস্থায় জীবনযাপন করছেন। বিশেষ করে দিনমজুর শ্রেণির কর্মীদের কষ্টের কথা তুলে ধরে তাদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, একাধিক ত্যাগী কর্মী আছেন যারা অভাব-অনটনের মধ্যেও দলীয় কর্মসূচিতে সক্রিয় থেকেছেন। এমনকি পরিবারের প্রয়োজন উপেক্ষা করে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছেন বলেও দাবি করা হয়।
লেখক আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অনেকেই সুবিধা পেলেও ত্যাগী কর্মীদের একটি অংশ বঞ্চিত হয়েছে।
খোলা চিঠিতে তিনি বলেন -
“ফ্যামিলি কার্ড যেন শুধু একটি প্লাস্টিকের কার্ড না হয়ে ত্যাগী কর্মীদের পরিবারের জন্য সহায়তার প্রতীক হয়।”
তিনি আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব ত্যাগী কর্মীদের মূল্যায়নে কার্যকর উদ্যোগ নেবে।