মোহনগঞ্জে হোমিও চিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসায় জড়িত বকুল সরকার ( ৪৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ ও নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে দেওথান গ্রামের মুকুল সরকারের ছেলে।
শনিবার বিকালে অভিযান চালিয়ে মোহনগঞ্জ তুলা পট্টি বকুল সরকারের হোমিও ঔষধের দোকান ও গোডাউন থেকে উচ্চ এলকোহল যুক্ত ১২৬ বোতল ও মাদক বহনকারী ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে আরোও ১৬০ বোতল রেক্টিফাইড স্পিরিড উদ্ধার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় একই অপরাধে মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সির পরিচালক দেওথান গ্রামের মো: আবুবকর ছিদ্দিক, এসিস্ট্যান্ট ম্যনেজার বারহাট্টার সদরপুর গ্রামের মো: সুজাত মিয়া কে গ্রেফতার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৬ বোতল মাদক সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে মাদক কারবারি নাম ধারী হোমিও চিকিৎসক বকুল সরকারকে গ্রেফতার করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ে যায় অধিদপ্তরের কর্মকর্তারা। বাকি দুই জন মোহনগঞ্জ থানা হেফাজতে রয়েছে। তাদের তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দেয়া হয়েছে।