শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি " একুশ: জাতীয় জাগরণের প্রেরণা শীর্ষক " আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এর আয়োজনে শনিবার ২১শে ফেব্রুয়ারি দুপুর ২,০০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী (পবা-মোহনপুর -৩) আসনের সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, থানা অফিসার ইনচার্জ ওসির প্রতিনিধি এসআই ইয়ামিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ও শিক্ষার্থীরা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এবং আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।