প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:৩৫ পি.এম
শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমানের ভোটকেন্দ্র পরিদর্শন

শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমানের ভোটকেন্দ্র পরিদর্শন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।
পরিদর্শনকালে তিনি ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে।
এসময় পুলিশ সুপার, শেরপুর জনাব মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেরপুর জনাব মো. শাকিল আহ, উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.