সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট ২ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডা. মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মনিরা সাইদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিনিয়ত নারীরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
বক্তারা আরও বলেন, যেভাবে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, তা বর্বরতার শামীল। নারারীরা যেমন ঘর সামলাতে পারে, তেমনি বাহিরও সামলাতে পারে। এখনই যদি সন্ত্রাসীরা সঠিক পথে না আসে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষনা দেন নারী নেত্রীরা। এছাড়া ১২ তারিখ দাড়ি পাল্লা ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতের ভূমিকা রাখার আহবান জানান নারী নেত্রীরা।