প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৯:১২ এ.এম
জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা

-
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রবিবার(৮ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ
(ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) আয়োজিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
- এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু পরিবেশগত নয়, একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবেও দেখা দিয়েছে।
- তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানির দূষণের কারণে নতুন নতুন রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।
- এতে উপস্থিত ছিলেন,বাগেরহাটের
সিভিল সার্জন ডা.আ.স.ম মাহবুবুল আলম,
- সদর হাসপাতালের ত্ত্বাবধায়ক
(সুপারিনটেনডেন্ট) ডাঃ অসীম কুমার সমদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান।
-
বক্তারা আরও বলেন, জল,বায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক উদ্যোগ নেওয়া জরুরি। জনগণকে সচেতন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এবং জরুরি স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান। তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পরিসংখ্যান ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকারের পাশাপাশি জনগণের
সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুললে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পোপ্রাম অফিসার (টিবি) বাগেরহাট মোঃ শামীম রেজা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার বাগেরহাট তন্ময় সাহা, পিপি অফিসার (টিবি) বাগেরহাট সদর নূরু আলম, মাঠকর্মী (টিবি)
রাব্বি আহম্মেদ।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.