মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় "খেলার ডাক" এর উদ্ধোধন।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় খেলার অনুষ্ঠান "খেলার ডাক" শুক্রবার (৩০ জানুয়ারি)সকাল ১০ টায় শুভ উদ্ধোধন করা হয়েছে।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে "খেলার ডাক" এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের ময়মনসিংহ জেলার উপ পরিচালক হারুন অর রশীদ ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।খেলায় চার জেলা থেকে ১৫০ জন অংশ গ্রহণ করেছে। ৮ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে।