এসো একসাথে গড়ি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাগেরহাট খানজাহান আলী দরগা মাঠে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর পূর্বেই কানায় কানায় ভরে যায় মাঠ। জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাঃ শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র রাশেদ প্রধান।
এনসিপি সহ শরিক ১১ দলের অন্যান্য নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।
জামায়াত আমীর বলেন, আপনাদের ভালোবাসায় ১১ দল সরকার গঠন করলে দেশ থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। ঝড়েপড়া সহ সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। পৈত্রিক বা জমিদারী সূত্রের রাজনীতি পরিবর্তন করে যোগ্যতার ভিত্তিতে রাজনীতির প্রচলন করা হবে। দেশের বেকার যুবক-যুবতীদের কে কর্মীর হাতে পরিণত করে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪বছরে আমাদের অনেক স্বপ্ন আধিপত্যবাদের কবলে নিষ্পেষিত হয়েছে। কোন আধিপত্যবাদী শক্তিকে এ দেশের জনগণ মেনে নেবে না। প্রভুত্ব নয় ,বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই সবার সাথে। জাতি ধর্ম দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। অতীতে উন্নয়নের নামে যারা লুটপাট চালিয়েছে জাতি তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ কে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। দেশের বিভিন্ন জায়গায় জামায়াত কর্মীদের উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাগেরহাটের জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন তাদের হাতে।
বাগেরহাট-১ আসন অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খান,
বাগেরহাট-২ মনজুরুল হক রাহাত
বাগেরহাট-৩ এডভোকেট আব্দুল ওয়াদুদ
বাগেরহাট-৪ অধ্যক্ষ আব্দুল আলিম কে জনগণের কাছে সোপর্দ করে তাদেরকে জনকল্যাণে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।