মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্স ইন সায়েন্সেস সেমিনার কক্ষে ‘ইফেক্ট অব কারকুমা বায়োকমফোর্ট (এ ফর্মুলেটেড প্রোবায়োটিক ফুড প্রোডাক্ট) অন গাট হেলথ’ শীর্ষক ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত ফলাফল উন্মোচনের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রোবায়োটিকের ইতিহাস, খাদ্য হিসেবে এর ব্যবহার, মানব স্বাস্থ্যে উপকারিতা, বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে দেশে এবং বহির্বিশ্বে এর আইনি ভিত্তি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসাইন উদ্দিন শেখর উল্লেখ করেন জাপান, আমেরিকা, ইউরোপসহ সারা বিশ্বই এখন এ ধরনের বিশেষ খাদ্যের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায়, বিভিন্ন ক্রনিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমানো যায়, তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।