ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালি) আসনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবুল বাশার খান আলফাডাঙ্গায় নির্বাচনী সভা ও জনসংযোগ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে টগরবন্ধ ইউনিয়নের পানাইল বাজারে নির্বাচনি সভা করেছে। সভায় বক্তব্য কালে মোঃ আবুল বাশার খান বলেন, ফরিদপুর-১ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
“আমি গরিব, দুঃখী ও মেহনতী মানুষের একজন আপনজন হিসেবে তাদের পাশে থাকতে চাই। এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং কৃষি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে ফরিদপুর-১ আসনকে একটি মডেল সংসদীয় আসনে পরিণত করা সম্ভব।
নির্বাচনী সভা শেষে তিনি বাজারের জনসংযোগ করেন। এসময় তিনি ভবিষ্যৎমুখী ও প্রযুক্তিনির্ভর এলাকা গড়ে তোলার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে তার ফুটবল প্রতীকে ভোট চান।