বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবং আসন্ন নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম এ এইচ সেলিম কচুয়া প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
শনিবার (বিকাল ৪টায়) কচুয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
তিনি বাগেরহাট ৩টি আসনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব শহিদুল ইসলাম খোকন।
সাবেক এমপি এম এ এইচ সেলিম তার বক্তব্যে নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কচুয়া সাবেক থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন শিকদার।
উপস্তিত ছিলেন চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি শেখ রাকিবুল হাসান, বাংলাদেশ মফস্বল সংবাদিকা ফোরাম এর সভাপতি
জনাব তুহিন খান, বাংলাদেশ মফস্বল সংবাদিক সোসাইটির সভাপতি জনাব তরিকুল ইসলাম সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।